প্রকাশিত: ১২ মে ২০২৬ , ০১:২২ এএম
অনলাইন সংস্করণ
লেবাননের
দক্ষিণাঞ্চলে আবারও প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় এক সিরীয় নাগরিকও
প্রাণ হারিয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
সোমবার (১১ মে) দক্ষিণ লেবাননের জিবদিন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, নিহতরা সেখানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন এবং হামলার সময় একটি বাড়ির নিকটবর্তী স্থানে কাজ করছিলেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, একটি বাড়িকে লক্ষ্য করে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। একই দিনে ওই এলাকায় এটি দ্বিতীয় হামলা হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়।
নিহত দুই বাংলাদেশির পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননের বিভিন্ন সীমান্ত এলাকায় ইসরাইলি হামলার মাত্রা বৃদ্ধি পেয়েছে। চলমান উত্তেজনায় সাধারণ মানুষ ও বিদেশি শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10