প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ , ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
প বিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশের জনগণ এবং বিশ্ব মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। এক শুভেচ্ছা বার্তায়
তিনি বলেন, রমজান মাসের এই মহিমান্বিত রাত
মানবজাতির জন্য রহমত, ক্ষমা ও কল্যাণের এক
বিশেষ সুযোগ এনে দেয়।
তিনি বলেন, কুরআনুল কারিম এই বরকতময় রাতেই অবতীর্ণ হয়েছে এবং মহান আল্লাহ তাআলা এই রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছেন। তাই এই রাতের মর্যাদা উপলব্ধি করে বেশি বেশি ইবাদত, দোয়া ও তওবায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন : দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক, জারি হলো প্রজ্ঞাপন
বার্তায় আরও বলা হয়, রমজান আত্মসংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ সময়। লাইলাতুল কদরের শিক্ষা গ্রহণ করে ব্যক্তি ও সমাজজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এসবিএন/ এউরি
০ সংশ্লিষ্ট খবর
১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ: ভাড়া বাড়ার আশঙ্কা নেই
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10