স্বাধীনবাংলা, কুমিল্লা স্বাধীনবাংলা, কুমিল্লা

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ , ১১:৪১ এএম

অনলাইন সংস্করণ

#

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত, রেল যোগাযোগ বন্ধ

কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুরুষ, নারী ও শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শনিবার গভীর রাতে সংঘটিত এই দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী ট্রেনের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি বেশ দূর পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেন। 

দুর্ঘটনার পর উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠায়। চিকিৎসকরা ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, তবে অনেকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এদিকে দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, রেলক্রসিংয়ের সিগন্যাল ব্যবস্থার ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।


এসবিএন/এউরি