স্বাধীনবাংলা, কক্সবাজার স্বাধীনবাংলা, কক্সবাজার

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:২১ এএম

অনলাইন সংস্করণ

#

কক্সবাজারে এলপিজি পাম্পে ভয়াবহ বিস্ফোরণ: আহত ১০, কয়েক কিলোমিটারজুড়ে আতঙ্ক

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। 

জেলা প্রশাসক মো. আবদুল মান্নান জানান, বুধবার সন্ধ্যা থেকে গ্যাস লিকেজ শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে গ্যাস বাতাসে ছড়িয়ে থাকার পর রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরণ ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে এলেও কিছুক্ষণের মধ্যে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে এবং কয়েকটি ঘরবাড়ি পুড়ে যায়। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ও সেনাবাহিনীর দুটি ওয়াটার ব্রাউজার ঘটনাস্থলে কাজ শুরু করে। রাতেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এলাকায় এখনো সতর্কতা জারি রয়েছে। প্রশাসন স্থানীয়দের নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানিয়েছে।


এসবিএন