স্বাধীনবাংলা, খুলনা স্বাধীনবাংলা, খুলনা

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:২৬ এএম

অনলাইন সংস্করণ

#

খুলনার বায়তুন নূর শপিং সেন্টারে আগুন: দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে, ক্ষতিগ্রস্ত অন্তত ১০ দোকান

খুলনার নিউমার্কেট এলাকায় অবস্থিত বায়তুন নূর শপিং সেন্টার- ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার পর একটি মোবাইল ফোনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দ্রুত আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী এলাকাবাসী খবর দিলে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স-এর ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। ঘটনায় অন্তত ১০ থেকে ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, মার্কেটের ভেতরে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাব আগুনের ঝুঁকি বাড়িয়েছে।


এসবিএন