স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬ , ১১:২২ পিএম

অনলাইন সংস্করণ

#

কেরানীগঞ্জে কারখানায় আগুনে মৃত্যু বাড়ছে প্রধানমন্ত্রীর শোক ও তদন্তের নির্দেশ

কেরানীগঞ্জ এর কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন তারেক রহমান। তিনি নিহতদের জন্য দোয়া করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দেন তিনি। এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বলে জানা গেছে। প্রধানমন্ত্রী এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


এসবিএন / এউরি