স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:১৩ পিএম

অনলাইন সংস্করণ

#

কেন্দ্রীয় শহিদ মিনারে নির্বাচনের মতোই নিশ্ছিদ্র নিরাপত্তা: ১৫ হাজার পুলিশ মোতায়েন

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহিদ মিনারে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনের মতোই বহুমাত্রিক ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী, কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার সকালে প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি জানান, শহিদ মিনার ও আশপাশ এলাকায় প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। কয়েক স্তরের নিরাপত্তা বলয়ের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও মাঠে থাকবেন।

এ সময় র‌্যাব-এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানান, বোম্ব ডিস্পোজাল ইউনিট, ডগ স্কোয়াড এবং সার্বক্ষণিক সিসিটিভি নজরদারিসহ সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় ৬৪টি সিসিটিভি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি। দাবি আদায়ের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলেও সতর্ক করেন সংশ্লিষ্টরা।


 এসবিএন