স্বাধীনবাংলা, গাইবান্ধা স্বাধীনবাংলা, গাইবান্ধা

প্রকাশিত: ০১ মে ২০২৬ , ১২:১০ পিএম

অনলাইন সংস্করণ

#

কারিগরি দক্ষতায় বদলে যাচ্ছে গাইবান্ধার প্রান্তিক নারীদের জীবন

উত্তরাঞ্চলের নদীভাঙন ও জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চল গাইবান্ধায় দীর্ঘদিন ধরে প্রান্তিক নারীরা অর্থনৈতিক ও সামাজিক নানা সীমাবদ্ধতার মধ্যে জীবনযাপন করলেও এখন সেই চিত্রে দৃশ্যমান পরিবর্তন এসেছে। 

কারিগরি দক্ষতা ও প্রশিক্ষণের মাধ্যমে তারা সংসারের গণ্ডি পেরিয়ে আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হয়ে স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পাটজাত পণ্য, হ্যান্ডলুম ফ্লোরম্যাট, ক্রোশেট পুতুল, ম্যাক্রামে ব্যাগ, হাঁস-মুরগি ও শূকর পালনসহ বিভিন্ন খাতে নারীরা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছেন। শুধু স্থানীয় বাজার নয়, তাদের তৈরি পণ্য দেশের বাইরেও পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের অনেকেই এখন নিয়মিত আয় করছেন, পরিবারে আর্থিক সহায়তা দিচ্ছেন এবং সামাজিক সিদ্ধান্ত গ্রহণেও ভূমিকা রাখছেন। এতে তাদের আত্মবিশ্বাস যেমন বেড়েছে, তেমনি সমাজে নারীর ভূমিকা সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসছে। 

উন্নয়নকর্মীরা বলছেন, নিয়মিত প্রশিক্ষণ, বাজার সংযোগ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা গেলে এই নারীরাই ভবিষ্যতে বৃহত্তর অর্থনৈতিক পরিবর্তনের চালিকাশক্তি হয়ে উঠতে পারেন। গাইবান্ধার এই পরিবর্তন প্রমাণ করছেসুযোগ ও দক্ষতা পেলে প্রান্তিক নারীরাও শুধু নিজের ভাগ্য নয়, বদলে দিতে পারেন পরিবার, সমাজ এবং দেশের অর্থনীতির চিত্র।

এসবিএন