প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬ , ১০:২১ এএম
অনলাইন সংস্করণ
গাজীপুরের
কাপাসিয়া উপজেলার গোলারটেক সনমানিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও পেট্রোল বোমাসহ
বিভিন্ন সন্দেহজনক সামগ্রী উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার
(২৭ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কাপাসিয়া আর্মি ক্যাম্পের একটি চৌকস দল বিশেষ অভিযান
পরিচালনা করে। অভিযানে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি ৭.৬৫ এমএম
পিস্তল, দুটি ম্যাগাজিন, দুটি রাউন্ড গুলি, চারটি চকলেট ও তিনটি পেট্রোল
বোমা উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর
সূত্র জানায়, উদ্ধারকৃত এসব সামগ্রী অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল এবং নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডে
ব্যবহারের আশঙ্কা ছিল। অভিযানের পর সংশ্লিষ্ট এলাকায়
অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কর্তৃপক্ষ
জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে উদ্ধারকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ
ঘটনায় এলাকায় কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর অভিযানে
স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10