স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬ , ০৪:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

#

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

সমৃদ্ধ, আধুনিক প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিতবাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের উন্নয়ন শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। দেশকে এগিয়ে নিতে নাগরিক সমাজ, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষক উদ্ভাবকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সবার সহযোগিতা সম্মিলিত উদ্যোগেই কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠন করা সম্ভব।

তিনি বলেন, উদ্ভাবন নতুন চিন্তাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। অনুষ্ঠানে আগের বক্তাদের বক্তব্যে উঠে আসা বিভিন্ন দিকনির্দেশনা ভবিষ্যৎ কর্মপরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, এসব পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা গেলে দেশের নির্ধারিত উন্নয়ন লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। বর্তমান সময়ে রাষ্ট্রের প্রয়োজন অনুযায়ী উদ্ভাবনী চিন্তা সক্ষমতা নিয়ে উদ্যোক্তা গবেষকদের সামনে এগিয়ে আসতে হবে।সরকার উদ্ভাবক, গবেষক উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

পরে আনুষ্ঠানিকভাবেবাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন তিনি।অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী, দেশি-বিদেশি উদ্ভাবক, গবেষক সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সময় বিজ্ঞান প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

 

স্বাধীনবাংলা.নেট