স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:২৪ পিএম

অনলাইন সংস্করণ

#

কালীগঞ্জে ফজলুল হক মিলন: একুশের চেতনা আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছে

মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে আয়োজিত আলোচনা সভায় নবনির্বাচিত সংসদ সদস্য কে এম ফজলুল হক মিলন বলেছেন, একুশের চেতনা বাঙালির অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ভাষা আন্দোলন শুধু অধিকার আদায়ের সংগ্রাম নয়, এটি বিশ্বব্যাপী মাতৃভাষার মর্যাদা রক্ষার এক অনন্য দৃষ্টান্ত।

তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনা থেকেই স্বাধীনতা যুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং পরবর্তী বিভিন্ন আন্দোলনের প্রেরণা এসেছে। নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার প্রতি ভালোবাসা গর্ববোধ জাগ্রত করতে একুশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এসবিএন / এউরি