স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬ , ০৬:২৩ পিএম

অনলাইন সংস্করণ

#

কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্প: স্কুলে নিরাপদ পরিবেশ গড়তে বড় উদ্যোগ

গাজীপুরের কালীগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। BRAC-এরশিখাপ্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর--জান্নাত।সভায় শিশু সুরক্ষা, যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিবাহ নির্মূল, বুলিং ্যাগিং প্রতিরোধসহ জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, প্রশাসন সমাজের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।

প্রকল্পটির টেকনিক্যাল ম্যানেজার মো. হাবিবুর রহমান-এর তত্ত্বাবধানে এবং প্রজেক্ট অফিসার আরিফ রাব্বানী-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সরকারি কর্মকর্তা সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

আলোচনায় বিশেষভাবে জোর দেওয়া হয়জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, দ্রুত প্রতিকার ব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের ওপর। সভা শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ প্রতিষ্ঠানে সহিংসতামুক্ত, নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসবিএন