প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪০ ধারায় তিন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় আরও একটি মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বেঞ্চ সহকারী ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রমজানে দ্রব্যমূল্য সহনশীল রাখতে বাজার মনিটরিং ও মজুতদারির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসবিএন/ এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10