প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। সভায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস ও মাদক প্রতিরোধ, চাঁদাবাজি দমন, যানজট নিরসন, অবৈধ মাটিকাটা বন্ধ এবং বাজার মনিটরিংসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বর্তমানে কালীগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও অপরাধমুক্ত উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রধান অতিথি এমপি মিলন সংশ্লিষ্ট সকলকে সততা, নিষ্ঠা ও দলনিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি শিক্ষার পরিবেশ উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার আশ্বাস দেন।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10