প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে নৌপথের যাত্রী পরিবহনেও। দেশের অভ্যন্তরীণ নৌপথে লঞ্চের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানো হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া সমন্বয়ের বিষয়টি জানান।
নতুন হারে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ১৮ পয়সা হয়েছে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে ২ টাকা ৫২ পয়সার পরিবর্তে প্রতি কিলোমিটারে ২ টাকা ৭২ পয়সা দিতে হবে। একই সঙ্গে লঞ্চের সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী জানান, জ্বালানি ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় লঞ্চ মালিকরা ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের ওপর বাড়তি চাপ কমাতে আলোচনার মাধ্যমে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ভাড়া বাড়ানো সরকারেরও কাম্য নয়। তবে জ্বালানি তেলের দাম ও অন্যান্য পরিচালন ব্যয় বৃদ্ধির বাস্তবতায় ভাড়া সমন্বয় করতে হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানি ঠেকাতে নজরদারি থাকবে বলেও জানান তিনি। এদিকে অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সভাপতি গোলাম নবী আলমগীর বলেন, মালিকপক্ষের প্রস্তাব ছিল আরও বেশি ভাড়া বাড়ানোর। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সরকারের নির্ধারিত নতুন ভাড়া তারা মেনে নিয়েছেন।জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া বাড়ল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে নৌপথের যাত্রী পরিবহনেও। দেশের অভ্যন্তরীণ নৌপথে লঞ্চের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানো হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া সমন্বয়ের বিষয়টি জানান।
স্বাধীনবাংলা.নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10