বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬ , ০৫:১৮ এএম

অনলাইন সংস্করণ

#

জনগণই সব রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সকল রাজনৈতিক ক্ষমতার মূল উৎস জনগণ। তিনি জানান, জনগণের প্রত্যাশা পূরণে সরকারের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ–এর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই ধাপে ধাপে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি আরও উল্লেখ করেন, অতীতের প্রতিশ্রুতির তুলনায় বর্তমান সরকার বাস্তবমুখী পরিকল্পনায় গুরুত্ব দিচ্ছে এবং জনগণের আস্থার প্রতিদান দিতে প্রতিশ্রুতিবদ্ধ।


এসবিএন/ এউরি