সোহেল খান, ঝালকাঠি সোহেল খান, ঝালকাঠি

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬ , ১১:১৮ পিএম

অনলাইন সংস্করণ

#

ঝালকাঠিতে এসএসসি পরীক্ষার্থীদের আবেগঘন বিদায়, নকলমুক্ত পরীক্ষার অঙ্গীকার

ঝালকাঠি সদর উপজেলার সাওরাকাঠি এলাকার সাওরাকাঠি নব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়- ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমদাদুল হক সুমন মোল্লা। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান এবং সময়মতো পরীক্ষার হলে উপস্থিত থাকার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানটি ছিল আবেগঘন অনুপ্রেরণামূলক, যেখানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়।


এসবিএন / সোহেল