প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক কর্মসূচির ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান ড. খলিলুর রহমান। পোস্টের সঙ্গে ট্রাম্পের সঙ্গে তার কুশল বিনিময়ের একটি ছবিও প্রকাশ করা হয়।
পোস্টে তিনি উল্লেখ করেন, জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য শেষ হওয়ার পর তাদের মধ্যে ব্যক্তিগতভাবে সংক্ষিপ্ত কথাবার্তা হয়। এ সময় ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।
জাতিসংঘের এবারের অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। অধিবেশনকে ঘিরে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি অনানুষ্ঠানিক যোগাযোগ ও মতবিনিময়ও চলছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান ড. খলিলুর রহমান। পোস্টের সঙ্গে ট্রাম্পের সঙ্গে তার কুশল বিনিময়ের একটি ছবিও প্রকাশ করা হয়।
পোস্টে তিনি উল্লেখ করেন, জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য শেষ হওয়ার পর তাদের মধ্যে ব্যক্তিগতভাবে সংক্ষিপ্ত কথাবার্তা হয়। এ সময় ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।
জাতিসংঘের এবারের অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। অধিবেশনকে ঘিরে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি অনানুষ্ঠানিক যোগাযোগ ও মতবিনিময়ও চলছে।
স্বাধীনবাংলা. নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10