স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:১৫ পিএম

অনলাইন সংস্করণ

#

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান, নির্বাচনের পর সৌজন্য সাক্ষাৎ

 ত্র য়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক সৌজন্য সাক্ষাতে জামায়াতে ইসলামীর আমিরের বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা মিনিটে তিনি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ডা. শফিকুর রহমান-এর বাসভবনে পৌঁছান।

নির্বাচনে বিজয়ী দলের প্রধান হিসেবে তার এই সফরকে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দেখা হচ্ছে। জানা গেছে, জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাড্ডার বাসায় যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গঠনের প্রাক্কালে বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

এসবিএন