স্বাধীনবাংলা, জামালপুর স্বাধীনবাংলা, জামালপুর

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০৩ পিএম

অনলাইন সংস্করণ

#

জামালপুরের ৫ আসনে ৩৪ প্রার্থীর মধ্যে ২৪ জনের জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৩৪ জন প্রার্থীর মধ্যে ২৪ জন প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা যায়।

নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী মোট বৈধ ভোটের অন্তত ১২ দশমিক ৫ শতাংশ (আট ভাগের এক ভাগ) ভোট না পেলে তার ৫০ হাজার টাকার জামানত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হয়। জামালপুর-১ থেকে জামালপুর-৫সবকটি আসনেই বিভিন্ন দলের একাধিক প্রার্থী নির্ধারিত সীমার নিচে ভোট পাওয়ায় জামানত হারান। বাজেয়াপ্ত হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, নাগরিক ঐক্য ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী।

সবচেয়ে বেশি প্রার্থী জামানত হারান জামালপুর-৩ ও জামালপুর-৫ আসনে। সংশ্লিষ্টরা বলছেন, ভোটের হার কম হওয়ায় অনেক প্রার্থী নির্ধারিত সীমা অতিক্রম করতে পারেননি। জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক জানান, আইন অনুযায়ী শর্ত পূরণে ব্যর্থ হলে জামানত বাজেয়াপ্ত হয়।

 

এসবিএন