প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬ , ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ধানদিয়া গ্রামে জমি দখল ও দলিল জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সনমানিয়া ইউনিয়নের এই এলাকায় স্থানীয়দের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে কয়েকশ’ মানুষ অংশ নেন, যা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
স্থানীয়দের অভিযোগ, গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের এক কর্মচারী বেলায়েত হোসেন ক্ষমতার অপব্যবহার করে জাল কাগজপত্র তৈরি করে এক হতদরিদ্র নারীর ফসলি জমি দখল করেছেন। ক্ষতিগ্রস্ত হিসেবে উল্লেখ করা হয় ধানদিয়া গ্রামের বাসিন্দা আখি আক্তারের নাম। অভিযোগ রয়েছে, জমি দখলের পর সেখানে থাকা একাধিক গাছ কেটে ফেলা হয় এবং পরবর্তীতে স্থায়ী স্থাপনা নির্মাণ করা হয়। প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, একজন নিম্নপদস্থ সরকারি কর্মচারীর এমন সম্পদ ও প্রভাব বিস্তার নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের দাবি, এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে।
মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তি এলাকায় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে ভীতির মধ্যে রেখেছেন। বিক্ষোভকারীরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে ক্ষতিগ্রস্ত পরিবারের জমি পুনরুদ্ধার এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে জানা গেছে।
এসবিএন / এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10