প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে দেশে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে এবং অপশাসনের পুনরাবৃত্তি আর হবে না। তিনি জানান, নির্বাচন ও গণভোট দেশের রাজনৈতিক কাঠামোতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। সোমবার সকালে সচিবদের সঙ্গে এক গেট টুগেদার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়গুলো সাংবাদিকদের জানান।
প্রধান
উপদেষ্টা বলেন, অতীতের নির্বাচনগুলো প্রকৃত অর্থে গ্রহণযোগ্য ছিল না, তবে এবারের নির্বাচন
হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা
সরাসরি রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হচ্ছেন, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। ভোট প্রক্রিয়ায়
প্রযুক্তির ব্যাপক ব্যবহার করা হচ্ছে। ভোটার সহায়তা অ্যাপ, নির্বাচন পর্যবেক্ষণ অ্যাপ,
‘নির্বাচন বন্ধু হটলাইন–৩৩৩’, বডি ওর্ন ক্যামেরা ও সিসিটিভির মাধ্যমে
কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
ড.
ইউনূস বলেন, বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আগমন প্রমাণ করে যে বাংলাদেশের
গণতন্ত্রের ওপর বিশ্ব সম্প্রদায়ের আস্থা ফিরছে। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ
রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি সচিবদের গত ১৮ মাসের কাজের প্রশংসা করে বলেন, বাংলাদেশ সামনে উন্নয়ন ও বিনিয়োগের নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে দেশের ভবিষ্যৎ আরও সুন্দরভাবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10