প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬ , ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনের পর দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। নির্ধারিত সময়েও অফিসে উপস্থিত না থাকায় এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা
বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা আদেশে জানানো হয়, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা
মোহাম্মদ নাসির উদ্দিন এবং ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. ওমর ফারুককে গোপালগঞ্জ
জেলা প্রশাসকের কার্যালয়ে একই পদে পদায়ন করা হয়েছে।
এর
আগে ৪ মার্চ সকালে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন
ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান। সকাল ৯টায় অফিস খোলার নিয়ম থাকলেও ওই সময় কর্মকর্তাদের
অনুপস্থিতি দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি দপ্তরে দায়িত্বে অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘুষ, দুর্নীতি ও অনিয়ম রোধে দেশের বিভিন্ন ভূমি অফিসে এমন আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10