স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬ , ০৯:১২ পিএম

অনলাইন সংস্করণ

#

হাদি হত্যা মামলায় অগ্রগতি: আসামি ফেরত দিতে রাজি ভারত

শরিফ বিন ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

নয়াদিল্লিতে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর-এর সঙ্গে আলোচনা করেন। সেখানে দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অভিযুক্তদের ফেরত পাঠানোর বিষয়ে সম্মতি হয়। এ সময় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, ভিসা সহজীকরণ এবং জ্বালানি সহযোগিতা নিয়েও আলোচনা হয়। ভারত শিগগিরই বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করার ইঙ্গিত দিয়েছে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ প্রত্যর্পণ ইস্যু এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়েও উভয় পক্ষ ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। 


এসবিএন / এউরি