প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৩২ এএম
অনলাইন সংস্করণ
গোপালগঞ্জ
সদর উপজেলায় পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে নিজের তিন বছরের শিশুসন্তানকে হত্যার অভিযোগে
এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার
গ্রেপ্তার হওয়া সেতু বেগমের দেওয়া তথ্যে তার স্বামীর বাড়ির ট্রাংকের ভেতর থেকে নিহত
শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঘটনার পর ওই নারী প্রেমিকের সঙ্গে পালিয়ে
গেলেও পরে একা ফিরে আসেন।
পরিবারের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হত্যার কথা স্বীকার করলে তাকে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10