প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীর ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় এই গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এসময় বিএনপি ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীরা বাজারে আগত ক্রেতা, বিক্রেতা ও সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং ভোট ও দোয়া চান।
নেতাকর্মীরা জানান, গণসংযোগে সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার, গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ঢাকা বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রাশিদুল হক রুবেল, অপু হোসেন মোল্লা, গাজীপুর-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আকরাম খন্দকার, সদস্য সচিব রিয়াল আহমেদ, মনির ফকিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10