স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৫২ পিএম

অনলাইন সংস্করণ

#

ফেসবুকে বিতর্কিত বক্তব্য: মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার

দলীয় নীতি ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে তার প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সব পর্যায়ের দায়িত্ব বাতিল করা হয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যের মাধ্যমে তিনি দলের নীতি ও আদর্শ পরিপন্থী আচরণ করেছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

 


উল্লেখ্য, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। তবে ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা বাতিল হলে বিএনপি সেখানে গণ অধিকার পরিষদের প্রার্থীকে সমর্থন দেয়। এ প্রেক্ষাপটে ফেসবুকে ভাইরাল হওয়া তার হুমকিমূলক বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা সৃষ্টি হলে দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।


এসবিএন