প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:১৭ এএম
অনলাইন সংস্করণ
ম হান
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক
রহমান বলেছেন, ভাষা আন্দোলনের আত্মত্যাগই ছিল স্বাধীনতার সংগ্রামের সূচনা। একুশের রক্তাক্ত
পথ ধরে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।
তিনি বলেন, ১৯৫২ সালের ২১
ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষায় আবুল বরকত, আবদুস সালাম, রফিকউদ্দিন আহমদ, আব্দুল
জব্বারসহ অনেকেই জীবন উৎসর্গ করেন। তাদের আত্মদানের মাধ্যমে তৎকালীন পূর্ব বাংলার মুক্তির
ভিত্তি রচিত হয়।
বাণীতে তিনি আরও উল্লেখ করেন,
ভাষা আন্দোলন শুধু রাষ্ট্রভাষার দাবি প্রতিষ্ঠা করেনি; এটি বাঙালির স্বাধিকার, গণতন্ত্র
ও সাংস্কৃতিক চেতনার ভিত আরও শক্তিশালী করেছে। বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়ের প্রধান
বাহন—এ
কথা উল্লেখ করে তিনি বলেন, ইউনেসকো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে
স্বীকৃতি দেওয়ায় বিশ্বমঞ্চে একুশের মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে।
তারেক রহমান বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই একুশের মূল শিক্ষা। এই চেতনাকে ধারণ করেই দেশ আজ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে এবং সরকার সেই অগ্রযাত্রা সুসংহত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10