স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৩২ এএম

অনলাইন সংস্করণ

#

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

 ম  হান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার রাত ১২টা মিনিটে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার- পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা আন্দোলনের শহিদদের স্মরণ করেন। সময় রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় অমর একুশের আনুষ্ঠানিক কর্মসূচি।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়ার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে ছাত্র-জনতা আন্দোলনে নামেন। ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে নেমে আসা মিছিলে পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকসহ অনেকে শহিদ হন। তাদের আত্মত্যাগের ধারাবাহিকতায় বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায় এবং স্বাধীনতার পথ সুগম হয়। ১৯৯৯ সালে ইউনেসকো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে বিশ্বব্যাপী দিবসটি ভাষার মর্যাদা সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক হিসেবে পালিত হচ্ছে।


এসবিএন