স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

#

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে তারেক রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। রাত ১২টা মিনিটে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পক্ষ থেকে সম্মান নিবেদন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানানো হয়েছে। দিবসটি ঘিরে রাজধানীসহ সারাদেশে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকসহ অনেকে শহীদ হন। তাদের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে UNESCO ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।


দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। শহীদদের স্মরণে আজিমপুর কবরস্থানে দোয়া ও ফাতেহা পাঠের আয়োজন রয়েছে। এছাড়া বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে।


 এসবিএন