স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:২৬ এএম

অনলাইন সংস্করণ

#

একুশের চেতনা নতুন প্রেরণা দেবে: শহিদ মিনারে মির্জা ফখরুল

হান শহিদ দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একুশের চেতনা জাতিকে নতুন প্রেরণা জোগাবে। শুক্রবার রাতে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দীর্ঘ সময় পর মুক্ত পরিবেশে শহিদদের স্মরণ করতে পারা জাতির জন্য তাৎপর্যপূর্ণ। তার মতে, ভাষা আন্দোলনের চেতনা থেকেই স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন ও পরবর্তী বিভিন্ন সংগ্রামের অনুপ্রেরণা এসেছে।

বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায়ও একুশের চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। অর্থনীতি সচল রাখা, রাজনৈতিক সংহতি জোরদার করা এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে এই আদর্শকে ধারণ করার আহ্বান জানান মন্ত্রী। তিনি বিশ্বাস প্রকাশ করেন, ভাষা আন্দোলনের আত্মত্যাগ জাতিকে সব সংকট অতিক্রমে শক্তি জোগাবে।


এসবিএন