স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬ , ১০:১০ এএম

অনলাইন সংস্করণ

#

ঈদযাত্রা ২০২৬: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ, অনলাইনে শতভাগ বুকিং

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভিড় সামাল দিতে আজ (৩ মার্চ) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ পাওয়া যাচ্ছে ১৩ মার্চের ভ্রমণ টিকিট।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী—১৪ মার্চের টিকিট: ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট: ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট: ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট: ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট: ৮ মার্চ, ১৯ মার্চের টিকিট: ৯ মার্চ বিক্রি হবে।

ঈদযাত্রার সব টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে। পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ছাড়া হচ্ছে।

যাত্রীদের অনলাইনে নির্ধারিত সময় অনুযায়ী টিকিট সংগ্রহের পরামর্শ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।


এসবিএন