স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ , ১২:২২ এএম

অনলাইন সংস্করণ

#

ঈদকে ঘিরে ৬ দিন মহাসড়কে ট্রাক ও লরি চলাচল বন্ধ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়কে যানজট কমাতে এবং যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ৬ দিনের জন্য মহাসড়কে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।

সংস্থাটির জরুরি বিজ্ঞপ্তি অনুযায়ী, ঈদের আগের তিনদিন ও পরের তিনদিনসহ ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, ওষুধ, জ্বালানি ও তৈরি পোশাক পরিবহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এছাড়া মহাসড়কের পাশে যানবাহন পার্কিং না করার নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে সংশ্লিষ্টদের।


এসবিএন / এউরি