স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ , ১১:৪৭ এএম

অনলাইন সংস্করণ

#

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকার স্টেশনগুলোতে যাত্রী চাপ, সময়মতো চলছে ট্রেন

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকা ছাড়ছেন অনেক যাত্রী। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময়সূচি মেনে ছেড়ে যাচ্ছে আন্তঃনগর ট্রেন, ফলে যাত্রীরা তুলনামূলক স্বস্তিতে ভ্রমণ করতে পারছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ সারাদিনে ঢাকা থেকে ৩২টি আন্তঃনগর ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। ঈদের আগের ভিড় এড়িয়ে অনেকে এখন পরিবার নিয়ে বাড়ি যাচ্ছেন। অন্যদিকে, ঈদের দিন প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়ে অনেক যাত্রী ঢাকায় ফিরতেও শুরু করেছেন। রেল কর্তৃপক্ষ বলছে, আগামী দিনে রাজধানীমুখী যাত্রীর চাপ আরও বাড়তে পারে। চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেনগুলোতে যাত্রী সংখ্যা বেশি থাকলেও সার্বিকভাবে ট্রেন চলাচলে বড় কোনো শিডিউল বিপর্যয় নেই।


এসবিএন/ এউরি