স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:৪৪ পিএম

অনলাইন সংস্করণ

#

ঈদের আগেই ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার: মাহদী আমিন

ঈদুল ফিতরের আগেই মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী উৎসব ভাতা প্রদান শুরু করবে সরকারএমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

শনিবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এই কার্যক্রম চালু করা হচ্ছে। প্রাথমিকভাবে কয়েকটি এলাকায় ঈদের আগেই সম্মানী বিতরণ শুরু হবে, পরে তা পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে। তবে সম্মানীর পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি।

মাহদী আমিন বলেন, সরকারের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের রোডম্যাপ নির্ধারণ করা হচ্ছে। পাশাপাশি মেধাভিত্তিক বৈষম্যহীন কর্মসংস্থানের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণের কাছে দেওয়া অঙ্গীকার দ্রুত বাস্তবায়নের মাধ্যমে সরকার আস্থা আরও সুদৃঢ় করতে সক্ষম হবে।


এসবিএন