বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ , ১১:০৫ পিএম

অনলাইন সংস্করণ

#

ঈদে মহাসড়কে ট্রাক-লরি চলাচলে নিষেধাজ্ঞা, বিআরটিএর জরুরি নির্দেশনা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগে তিন দিন এবং ঈদের পর তিন দিন১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস পণ্য, ওষুধ, সার এবং জ্বালানি পরিবহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

এ সময় মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে সড়কের পাশে যানবাহন পার্কিং না করার নির্দেশনাও দেওয়া হয়েছে, যাতে যানজট কমিয়ে স্বাভাবিক চলাচল নিশ্চিত করা যায়। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন রাখতে জরুরি প্রয়োজনে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন ১৬১০৭ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।


এসবিএন/ এউরি