প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর সংসদ সদস্য
হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীরা।
একই দিনে জামায়াতের নির্বাচিত সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও পৃথক শপথ গ্রহণ করেন।
মঙ্গলবার
(১৭ ফেব্রুয়ারি) সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম
নাসির উদ্দিন জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
এর
আগে সকাল ১০টা ৪০ মিনিটে বাংলাদেশ
জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোটের নবনির্বাচিত সদস্যরা শপথ নেন। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার বিষয়ে বিএনপি অংশ নেয়নি বলে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ও তাদের মিত্ররা মোট ২১২টি আসনে জয় পায়, যার মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসন অর্জন করে। অন্যদিকে জামায়াত ও এনসিপি জোট পায় ৭৭টি আসন।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10