স্বাধীনবাংলা, লক্ষ্মীপুর স্বাধীনবাংলা, লক্ষ্মীপুর

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬ , ১০:১২ পিএম

অনলাইন সংস্করণ

#

দুই ঘণ্টা সাঁতরে বাবার মরদেহ তীরে আনল দুই ছেলে, সাগরে ঝড়ের ট্র্যাজেডি

বঙ্গোপসাগর মোহনায় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। পরে তার দুই ছেলে অসাধারণ সাহসিকতায় প্রায় দুই ঘণ্টা সাঁতরে বাবার মরদেহ তীরে নিয়ে আসে।

ঘটনাটি ঘটে লক্ষ্মীপুর জেলার বয়ার চর সংলগ্ন এলাকায়। নিহত জেলে নূরে আলম মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড়ে পড়েন। নৌকা ডুবে গেলে ছেলেরা বাবাকে ধরে রেখে সাঁতরে তীরে ফেরার চেষ্টা করে। দীর্ঘ সময় ঢেউয়ের সঙ্গে লড়াইয়ের একপর্যায়ে তিনি মারা গেলেও ছেলেরা হাল ছাড়েনি। অবশেষে বাবার মরদেহ নিয়েই তারা নিরাপদে ফিরে আসে। স্থানীয়দের ভাষ্য, ঘটনাটি যেমন বেদনাদায়ক, তেমনি সন্তানের দায়িত্ববোধ ও ভালোবাসার বিরল দৃষ্টান্ত। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এসবিএন/লক্ষ্মীপুর