প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ , ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ
বাংলা চলচ্চিত্রের
জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি এর দশম মৃত্যুবার্ষিকী আজ। সময়ের ব্যবধানে এক
দশক পেরিয়ে গেলেও তার অভিনয় ও ব্যক্তিত্ব এখনও দর্শকদের হৃদয়ে অমলিন হয়ে আছে।
আশি ও নব্বইয়ের
দশকে তিনি রোমান্টিক, সামাজিক ও নানা চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে শক্ত
অবস্থান গড়ে তোলেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি নিজেকে
অনন্য উচ্চতায় নিয়ে যান।
দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর ২০১৬ সালে তিনি মৃত্যুবরণ করেন। তার এই দিনে ভক্ত ও সহকর্মীরা স্মরণ করছেন শ্রদ্ধা ও ভালোবাসায়।
এসবিএন/এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10