স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ , ১০:১৮ পিএম

অনলাইন সংস্করণ

#

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক, জারি হলো প্রজ্ঞাপন

 স্থা  নীয় সরকার ব্যবস্থাকে আরও সক্রিয় করতে দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন রোববার জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

নিয়োগ পাওয়া প্রশাসকদের মধ্যে পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, গাইবান্ধা ও বগুড়াসহ দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিরা রয়েছেন। এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলা পরিষদেও নতুন প্রশাসক দায়িত্ব পেয়েছেন।


আরও পড়ুন : ১৪ এপ্রিল থেকে ধাপে ধাপে কৃষক কার্ড বিতরণ শুরু - রাষ্ট্রপতি

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর অভিযান, অনুপস্থিত চিকিৎসক ও অব্যবস্থাপনায় ক্ষোভ

১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ: ভাড়া বাড়ার আশঙ্কা নেই

সরকারি সূত্র জানায়, স্থানীয় পর্যায়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতেই এই নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে একই ধরনের পদক্ষেপ হিসেবে দেশের কয়েকটি সিটি করপোরেশনেও প্রশাসক নিয়োগ করা হয়।


এসবিএন/ এউরি



  1. জাঁকজমকপূর্ণ ইফতার নয়, সীমিত পরিসরে দুই আয়োজনে থাকবেন প্রধানমন্ত্রী
  1. ঈদুল ফিতরে ছুটি বাড়ল: টানা ৭ দিনের সরকারি অবকাশ ঘোষণা
  1. পুলিশ প্রশাসনে বড় রদবদল, বরিশাল রেঞ্জে নতুন ডিআইজি