প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ , ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে বিরোধী দল হিসেবে সংসদে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী ডেপুটি স্পিকার পদ গ্রহণ না করায় পদটি সরকারদলীয় সংসদ সদস্যের মধ্য থেকেই নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবন-এ অনুষ্ঠিত অধিবেশনে স্পিকার নির্বাচিত হন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। একই অধিবেশনে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
জানা গেছে, বিরোধী দল থেকে কোনো প্রার্থী প্রস্তাব না আসায় ডেপুটি স্পিকার পদটি সরকারদলীয় সদস্যের কাছেই থাকে। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর অধিবেশন প্রায় ৩০ মিনিটের জন্য মুলতবি করা হয়, যা পরিচালনা করেন সংসদ সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন।
এর আগে জামায়াতে ইসলামী জানিয়েছিল, “জুলাই সনদ” বাস্তবায়ন নিয়ে সরকারের ধীরগতির প্রতিবাদ হিসেবে তারা ডেপুটি স্পিকার পদ গ্রহণ করবে না। দলটির আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, চুক্তিতে উল্লেখ আছে যে ডেপুটি স্পিকার পদটি বিরোধী দল থেকে হওয়ার কথা। তবে তারা খণ্ডিতভাবে নয়, পূর্ণাঙ্গ বাস্তবায়নের ভিত্তিতেই দায়িত্ব নিতে আগ্রহী।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10