স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২৮ মে ২০২৬ , ১১:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

#

দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন, তাহলে ধীরে ধীরে একটি উন্নত ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

বৃহস্পতিবার দুপুরে ‘মৃত্যুঞ্জয়ী পঁচিশ’ আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশকে আরও এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ আরও উন্নত অবস্থানে পৌঁছাবে। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি ঢাকা সেনানিবাসে কাটানো শৈশব ও জীবনের নানা স্মৃতির কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী জানান, তাঁর জীবনের গুরুত্বপূর্ণ সময়ের অনেক স্মৃতি এই এলাকার সঙ্গে জড়িয়ে আছে।

প্রীতিভোজ শেষে প্রধানমন্ত্রী সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সেনা মেসে অবস্থানরত সদস্যদের জীবনযাত্রার খোঁজখবর নেন। পরে সেনা মেস প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এছাড়া জোহরের নামাজ আদায়ের পর উপস্থিত সেনা কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।