স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬ , ০৩:১৩ পিএম

অনলাইন সংস্করণ

#

চলেন যুদ্ধে যাই — দিনের শুরুতেই দেশগঠনের লড়াইয়ের বার্তা প্রধানমন্ত্রীর

সপ্তাহের প্রথম কার্যদিবসে সকালে বাসা থেকে বের হওয়ার সময় এক ভিন্নধর্মী মন্তব্য করে আলোচনায় আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাড়ির দরজা খুলে উপস্থিত কর্মকর্তাদের দিকে হাসিমুখে তিনি বলেন, চলেন যুদ্ধে যাই।

রোববার সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশ্যে বের হওয়ার সময় মন্তব্য করেন তিনি। সেখানে উপস্থিত কর্মকর্তা নিরাপত্তা সদস্যরা প্রথমে কিছুটা বিস্মিত হলেও পরে বুঝতে পারেনদেশ পরিচালনার কঠিন দায়িত্ব প্রতিদিনের কর্মযজ্ঞকে তিনি রূপকভাবেযুদ্ধহিসেবে উল্লেখ করেছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৮টা ৪২ মিনিটে তিনি বাসা থেকে বের হয়ে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্দেশ্যে রওনা দেন। সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে পৌঁছে দিনের নির্ধারিত বৈঠকগুলোতে অংশ নেওয়ার কথা রয়েছে।

দিনের কর্মসূচিতে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ বিভিন্ন কর্মকর্তার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা তৈরি করেছে।


এসবিএন