স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ , ১১:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

#

চার স্তরের নিরাপত্তায় প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ, জামাত সকাল ১০টায়

 কি  শোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান-এ ঈদুল ফিতরের ১৯৯তম জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসন জানিয়েছে, মুসল্লিদের নিরাপত্তায় চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, মাঠের প্রস্তুতি প্রায় শেষ এবং সকাল ১০টায় জামাত অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নিরাপত্তায় পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। পুরো এলাকা থাকবে সিসিটিভি, ড্রোন ও ওয়াচ টাওয়ারের নজরদারিতে। মুসল্লিদের চেকপোস্ট পার হয়ে মাঠে প্রবেশ করতে হবে এবং টুপি, জায়নামাজ ও মোবাইল ছাড়া অন্য কিছু বহনে নিষেধাজ্ঞা রয়েছে।


আরও পড়ুন : দানের আলোয় আলোকিত পাগলা মসজিদ


মুসল্লিদের যাতায়াত সহজ করতে বিশেষ ট্রেন চালুর ব্যবস্থাও রাখা হয়েছে। অতীতের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এবার আরও বাড়তি সতর্কতা গ্রহণ করেছে প্রশাসন।


এসবিএন / এউরি


🔴 সংশ্লিষ্ট খবর :

                          কৃষকের জমি তলিয়ে গেলে কাউকে ছাড় নয়: ইটনায় এমপি ফজলুর রহমানের হুঁশিয়ারি

                             ভৈরব জংশনে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে অচলাবস্থা