প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬ , ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
রোববার (২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কার্যক্রম শুরু করেছে এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে আলোচনা চলছে। অগ্রগতি হলে সরকার আনুষ্ঠানিকভাবে জানাবে। দুবাইয়ে বেনজীর আহমেদের জামিনের বিষয়ে তাৎক্ষণিক কোনো হালনাগাদ তথ্য তার কাছে নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি এ বিষয়ে সর্বশেষ তথ্যের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের অপেক্ষার কথা বলেন।
স্বাধীনবাংলা.নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10