স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬ , ১২:১০ এএম

অনলাইন সংস্করণ

#

বাহরাইনে বাংলাদেশি নিহত: খলিলুর রহমানকে ফোন করে শোক জানালেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দেশটির সরকার। সোমবার (২ মার্চ) রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি টেলিফোনে বিষয়টি জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-কে।

জানা গেছে, ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ওই বাংলাদেশির মৃত্যু ঘটে। আলাপকালে বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা গভীর শোক প্রকাশ করেছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে সমবেদনা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান। বাহরাইন সরকার সে দেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাহরাইন সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং নিহত ব্যক্তির মরদেহ দেশে ফিরিয়ে আনা ও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানানো হয়। ইরানইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে চলমান পাল্টাপাল্টি হামলার প্রভাবেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।


এসবিএন