স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬ , ০৩:৩৫ এএম

অনলাইন সংস্করণ

#

বাহরাইনে বাংলাদেশি নিহত: খলিলুর রহমানকে ফের ফোনে শোক জানালেন আল জায়ানি

বাহরাইনে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় আবারও টেলিফোনে কথা বলেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। সোমবার ( মার্চ) রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী . আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি আনুষ্ঠানিকভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী . খলিলুর রহমান-কে।

জানা গেছে, ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ওই বাংলাদেশির মৃত্যু হয়। আলাপচারিতায় বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি গভীর শোক সমবেদনা জানান।

বাহরাইন সরকার সে দেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ঘটনায় বাহরাইন সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে একই দিন বিকেলেও দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছিল। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

 

এসবিএন