স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬ , ০৫:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

#

আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে এক ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। এতে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের ঘাটতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিংও বাড়ার সম্ভাবনা রয়েছে।

পিডিবি পাওয়ার গ্রিড কোম্পানি সূত্রে জানা গেছে, গোড্ডা বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা হাজার ৬০০ মেগাওয়াট। এখানে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। কয়লা সরবরাহে সংকটের কারণে গত আগস্ট থেকে কেন্দ্রটির উৎপাদন স্বাভাবিকের তুলনায় কম ছিল।

পরিস্থিতি কিছুটা উন্নতি হলে গত কয়েকদিনে বিদ্যুৎ উৎপাদন বাড়তে শুরু করে। দিনের বেলায় কেন্দ্রটি গড়ে প্রায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যার পর চাহিদা অনুযায়ী প্রায় হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করছিল। গত সেপ্টেম্বর রাতে একপর্যায়ে সরবরাহ হাজার ৪০০ মেগাওয়াট ছাড়িয়েছিল।

তবে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর হঠাৎ একটি ইউনিট বন্ধ হয়ে যায়। এরপর গোড্ডা কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ প্রায় ৭৩০ থেকে ৭৫০ মেগাওয়াটের মধ্যে নেমে আসে। শুক্রবার সকালেও সরবরাহের পরিমাণ খুব বেশি পরিবর্তন হয়নি। সকাল ৮টায় ৭৩৪ মেগাওয়াট, ৯টায় ৭৩৭ মেগাওয়াট, ১০টায় ৭২৪ মেগাওয়াট এবং ১১টায় ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কেন্দ্রটির বয়লারে কারিগরি সমস্যা দেখা দিয়েছে। ত্রুটিযুক্ত ইউনিটটি স্বাভাবিকভাবে ঠান্ডা হতে প্রায় ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। এরপর সমস্যার প্রকৃতি শনাক্ত করে মেরামতের কাজ শুরু করা হবে। ফলে ইউনিটটি পুনরায় চালু হতে আরও কয়েকদিন সময় লাগার আশঙ্কা রয়েছে।

এদিকে, আদানির একটি ইউনিট বন্ধ হওয়ার আগেই দেশে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি ছিল। কর্মকর্তাদের হিসাবে, বৃহস্পতিবার সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময়ে লোডশেডিং হাজার ৫০০ মেগাওয়াট ছাড়িয়ে যায়। নতুন করে একটি ইউনিট বন্ধ থাকায় শুক্রবার ঘাটতি আরও বাড়তে পারে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে পিডিবির গ্যাসভিত্তিক কেন্দ্রগুলো থেকে প্রায় হাজার মেগাওয়াট, কয়লাভিত্তিক কেন্দ্র থেকে সাড়ে হাজার মেগাওয়াট এবং তরল জ্বালানিচালিত কেন্দ্রগুলো থেকে থেকে হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বিপরীতে চাহিদা প্রায় ১৬ হাজার মেগাওয়াট। ফলে উৎপাদন চাহিদার ব্যবধান মেটাতে বিভিন্ন এলাকায় লোডশেডিং করতে হচ্ছে।

উল্লেখ্য, ২০১৭ সালে আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ওই চুক্তির আওতায় ভারতের ঝাড়খণ্ডে হাজার ৬০০ মেগাওয়াট সক্ষমতার গোড্ডা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়।


স্বাধীনবাংলা.নেট