প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ
দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা কিছুটা কমলেও সকালের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। এ অবস্থায় পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের লঘুচাপ দুর্বল হয়ে বর্তমানে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। সোমবার ও মঙ্গলবার: রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার থেকে শুক্রবার: সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময়ে রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তিত হতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে দিন ও রাতের তাপমাত্রা আবারও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10