স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬ , ০৪:১৩ এএম

অনলাইন সংস্করণ

#

২০২৬ সালের প্রথম চন্দ্রগ্রহণ, ব্লাড মুন

মঙ্গলবার (৩ মার্চ) ২০২৬ সালের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা ‘ব্লাড মুন’ ঘটছে। নাসার তথ্য অনুযায়ী, চাঁদ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ায় তা লালাভাভা হবে। পূর্ণগ্রাস পর্যায় শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫:০৪ মিনিটে এবং শেষ হবে ৬:০৩ মিনিটে, মোট এক ঘণ্টা রক্তিম চাঁদ দেখা যাবে।

বাংলাদেশ ও ভারতের আকাশ মেঘলা থাকার কারণে স্থানীয়ভাবে দেখা যাবে না। তবে গ্রিফিথ অবজারভেটরি, টাইমএন্ডডেট.কম এবং ভার্চুয়াল টেলিস্কোপের মাধ্যমে লাইভ সম্প্রচার উপলব্ধ থাকবে।

বিশ্বের অন্যান্য দেশ যেমন আমেরিকা (লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক), জাপান (টোকিও), দক্ষিণ কোরিয়া (সিউল), অস্ট্রেলিয়া (সিডনি) ও নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে স্পষ্টভাবে এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।

জ্যোতির্বিজ্ঞানীরা মনে করছেন, এই চন্দ্রগ্রহণটি খুবই বিরল এবং ২০২৮ সাল পর্যন্ত আর কোনো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে না।


এসবিএন